গুরু দেব মানে শুধুমাত্র একজন শিক্ষক নন—তিনি হলেন জীবনের পথপ্রদর্শক, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার দিশারী।🪷

 শ্রীশ্রীঠাকুর কখনও কৈবল্যনাথ, কখনও সত্যনারায়ণ, কখনও সত্যপীর, কখনও শ্রীভগবান, কখনও শ্রীকৃষ্ণ, কখনও গৌরাঙ্গ মহাপ্রভু, কখনও শ্রীহরিরুপে প্রকাশিত হইয়াছেন ভক্তগণের দিব্য চোখে।কালী, দুর্গা, শিব রুপেও তাঁহাকে কোন কোন ভক্ত দর্শন পাইয়াছেন। অবতারই বলি আর দেবতাই বলি, তাঁহারা জন্মগ্রহণ করেন এই বিশ্বলোকের ঘরে ঘরে পিতামাতার কোলে। তাহার পর ঘটে তাঁহাদের মাঝে ভাগবতী প্রকাশ। জীব রুপান্তরিত হয় শিবে। নাম ধারণ করেন ভাগবতী তনু। তিনিই যখন মিলনের আকাঙ্ক্ষায় ছুটিয়া আসেন। আমরা তখন তাঁহাকে দূরে সরাইয়া দিতে চাই। তাই তো তাঁহাকে প্রতিষ্ঠিত করি বেদির বৈকুণ্ঠে। আমরা তোমারি দাস। সংকোচ আর সংশয়ে আড়ষ্ট হই। কিন্তু তিনি তখনো ডাকেন, লইয়া যাইতে চান। যাঁহারা কখনও সখী হইলেন, তাঁহাদের বিচ্ছেদ নাই। তাঁহারা সদানন্দে থাকেন।সর্বলৌকিক ব্রহ্মজ্ঞ শ্রীশ্রীরামঠাকুর উদঘাটিত করিলেন সাধন জগতের অমোঘ সত্য। শ্রবণ করাইলেন ঈশ্বরপ্রাপ্তির সহজ সরল পথ ও পন্থা। তাই তো শ্রীশ্রীঠাকুর পতিতপাবন। দুঃখীর দরদী, নিঃস্বের বন্ধু, ভক্তের ভগবান।

আমার গুরু ভবসিন্ধু
আমার করুণাসিন্ধু
যে যেথায় গোবিন্দ ভজে
সে-ই তাঁরে পায়।
শ্রীশ্রীকৈবল্যনাথ স্মরণে,
ডাঃ খগেন্দ্রনাথ গুপ্ত।

 

 

 

✅গুরু দেব মানে শুধুমাত্র একজন শিক্ষক নন—তিনি হলেন জীবনের পথপ্রদর্শক, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার দিশারী।
🪷 
 
 
সংস্কৃত শব্দে “গুরু” এর অর্থ—🌺🪷🌿✅
🌺“গু” = অন্ধকার🪷
🌺“রু” = দূরকারী🪷
অর্থাৎ, যিনি অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানরূপ আলো জ্বালান, তিনিই গুরু দেব।
সনাতন ধর্মে গুরু দেবকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সমান মর্যাদা দেওয়া হয়—
গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবো মহেশ্বরঃ
গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ।
👉 এর অর্থ:
গুরুই সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা মহেশ্বর। তিনি পরব্রহ্মের রূপ—তাঁকেই প্রণাম।
গুরু ছাড়া জীবনে প্রকৃত জ্ঞান অর্জন কঠিন। তিনি শুধু শিক্ষা দেন না, তিনি আত্মার উন্নতি ঘটান, সত্যের পথে চলতে শেখান এবং ভক্তির পথ খুলে দেন।
🌼 সংক্ষিপ্ত অনুভূতি (ক্যাপশন হিসেবে):
“গুরু দেব আমার জীবনের আলো,
তাঁর কৃপা ছাড়া নেই কোনো ভালো।”✅🌿

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ