মন রে ওরে মন, তুমি কোন্ সাধনার ধন!
পাই নে তোমায় পাই নে, শুধু খুঁজি সারাক্ষণ ॥
রাতের তারা চোখ না বোজে-- অন্ধকারে তোমায় খোঁজে,
দিকে দিকে বেড়ায় ডেকে দখিন-সমীরণ ॥"
হে প্রভু, আমাদের মনকে এমন নির্মল করো—
যাতে আমরা ক্ষমা, দয়া ও ত্যাগের পথেই তোমায় খুঁজে পাই।

