বাংলা গীতা: চতুর্থ অধ্যায় - জ্ঞানযোগ | শ্রীকৃষ্ণের জ্ঞান ও কর্মের রহস্য | Bangla Gita Chapter 4
রামঠাকুরের প্রদত্ত গোবিন্দ নাম আমরা পেয়েছি ঠাকুরের পক্ষে কোন না কোন মহারাজ অথবা মোহান্তের মাধ্যমে যারা ঠাকুরের প্রতিনিধি হয়ে যুগ যুগ ধরে নাম শুনিয়ে থাকেন নাম দেন না,আমাদের গুরু স্বয়ং শ্রী শ্রী রাম ঠাকুর!
ঠাকুর বলে গেছেন স্থান কাল পাত্র ভেদে যেকোনো পরিস্থিতিতে এই নাম স্মরণ করার জন্য,
শুধু স্নান সেরে কিছুক্ষণ সময়ের জন্য নির্দিষ্ট স্থানে বসে নাম নেয়ার যেই সাধারণ রীতি সেটা ঠাকুর বলেন নাই,
যে কোন অবস্থায় এই সহজ নাম নেয়ার কথা শ্রী রাম ঠাকুর বলেছেন!
আমরা রাম ভক্তরা প্রতিদিন ঠাকুর রূপে সত্যনারায়ণের পূজা করি,বাটায় চরন তুলসি-ফুল দেই এবং প্রতি ঘরে ঘরে পূর্ণিমায় সিরনি দিয়ে পাঁচালি পরি!
জয়রাম জয় গোপাল-গোবিন্দ!
