চিন্তা করিবে না | ভগবানের কৃপায় সব বিপদ কাটে | শ্রীশ্রী রাম ঠাকুর বাণী #ramthakur #bedbani #joyram
জয়রাম জয়গোবিন্দ
বিমলাপদবাবুর বড় ভাইয়ের অকাল প্রয়াণ হইল। সংসারের যাবতীয় দায় দায়িত্ব তাঁহার কাঁধে পড়িল। এদিকে তাঁহার চাকুরী নাই, কোন রোজগার নাই। মাথা খারাপ হইয়া যাওয়ার উপক্রম। অনেকদিন হইল ঠাকুরের দর্শনও পাইতেছেন না। হায় ঠাকুর, হায় ঠাকুর করিয়া ঘুরিয়া বেড়াতেছেন। পরে খবর পাইয়া ঠাকুরের কাছে গেলেন। প্রথম দর্শনেই বলিলেন, " ঠাকুর মশাই আমি ভগবান টগবান মানি না। - আমারে অর্থ দেন। আমার অর্থ চাই। "
তাহা শুনিয়া ঠাকুর মহাশয় শান্তভাবে বলিতে লাগিলেন, - " হ, ভাগ মানে ঐশ্বর্য্য, বান মানে সয়, ঐশ্বর্য্য ময়রেই ভগবান কয়। "
তবুও বিমলাপদবাবুর এক কথা, " আমারে অর্থ দেন না হইলে কারে খাইতে দিতে পারুম না। "
এই কথা শুনিয়া ঠাকুর মহাশয় রাগিয়া গেলেন। ক্রোধ ভরে কহিলেন, কি কইলেন, খাইতে দেয়নের মালিক আপনে নাকি। কর্ও্বত্বাভিমান থাকলে একজনেরও খাইতে দিতে পারলেন না। জাইনা রাখেন যার যায় ভাগ্যেই খাইয়া থাকে।।
ছন্নাবতার।
সদানন্দ চক্রবর্তী।। ২৯০।।
শ্রীশ্রী রামঠাকুর: জন্ম, জীবন ও লীলাকথা | বেদবাণী–সমন্বিত আধ্যাত্মিক জীবনী | Joy Ram Joy Gobind
Tags:
রামঠাকুরের মহিমা