কোনো শীর্ষক নেই
মে ১৩, ২০২৬
0
বাবা চিনতে পারছেন? না তো। বাবা আমি তিনসুকিয়ার অমুকের মা। নাঃ কিছুই মনে পড়ছে না। মহিলা কেঁদে ফেললেন। রোহিণীবাবু ওনাকে ডেকে এনে এক জায়গায় বসিয়ে কেবল নাম করে যেতে বললেন। বিকালে ঠাকুর বলতে লাগলেন তিনসুকিয়ার থাইক্যা অমুকের মা না আইচে ওনারে ডাকেন। এলে পর ঠাকুর জিজ্ঞাসা করলেন, নাম টাম করেন? না বাবা হয় না- ভুলে যাই। আপনি নাম করতেই ভুইল্যা যান তা হইলে আমি আপনেরে কেমনে চিনুম - কন।
জয়রাম জয়গোবিন্দ
Tags:
