জয় রাম জয় রাম
👉 লক্ষ্মীপূজার মাহাত্ম্য | গরীব ভক্তের গল্প | ভক্তিতে খুশি হলেন মা লক্ষ্মী@Joyramjoygobinda
সতত চেষ্টা করিবে শ্রীপটে যিনি, তাঁহাকে আপন পরিবারভুক্ত করিয়া লইতে।অর্থাৎ তাঁহানকে পরিবারের একজন ভাবিবার চেষ্টা করিবে। প্রথম প্রথম হইবে না। অভ্যাস করিতে করিতে তাহাই পরে স্বাভাবিক হইয়া যাইবে। পরিবারের একজন কি করিয়া করিবে, তাইতো ?
প্রথমে শুরু করিবে এই ভাবে। ধরো তোমার পরিবারে চারজন লোক আছে। বাজারে গিয়া ভালমন্দ কিছু আনিলে হিসাব করিয়া চারটি বা আটটি এইভাবে আনিয়া থাক। তখন চারটির জায়গায় পাঁচটি বলা দশটি আনিবে। ঠাকুরের অংশ শ্রীপটের সম্মুখে রাখিয়া তাঁহাকে গ্রহণ করিতে বলিবে।
যদি একটি বা দুইটি আনিয়া চারভাগ করিয়া খাও তবে সেই ক্ষেত্রেও তাহা পাঁচভাগ করিয়া একভাগ ঠাকুরকে দিবে। পরিবারের একজন ভাবিলে তো তাই করিতে হয়।।
ছন্নাবতার।
সদানন্দ চক্রবর্তী।।
