ঠাকুরের কাছে বসিয়া পা দুখানি ধীরে ধীরে টিপিয়া দিতে লাগিলাম। ঠাকুর আধশোয়া অবস্থায় চক্ষু দুটি অর্ধ মুদ্রিত অবস্থায় রহিলেন। হটাৎ বলিতেছেন, "মা আসছেন! বসেন, বসেন।" - অদৃশ্য কাহারো সহিত বাক্যালাপে ব্যস্ত মনে হইল। পরক্ষণে বলিতেছেন, "এখন তো সেবার কাজ চলতাছে, আপনে একটু বসেন"।
ঘরে কোন লোক প্রবেশ করিয়াছে ভাবিয়া ঘাড় ঘুড়াইয়া এদিক ওদিক নিরীক্ষণ করিয়া বলিলাম, "ঘরে তো কেহ নাই!" ঠাকুর বলিলেন " সেকী! মা লক্ষী স্বয়ং উদগ্রীব হইয়া সেবার জন্য বইসা আছেন, দেখ নাই?" আমি বলিলাম, "আমি কাহাকেও দেখিতেছি না।" ঠাকুর বলিতেছেন," মা তো জড় চক্ষুতে ধরা দেন না, আমি দেখতাছি।"
"....... মা লক্ষ্মী কিয়ৎক্ষণ পদসেবার জন্য বড়ই অধীর হইয়া পইড়াছেন, ওনারে একটু সুযোগ দেও।"........ আমি দরজা বন্ধ করিয়া বাহির হইয়া গেলাম। কিন্তু মা লক্ষ্মীকে দর্শন করার কৌতুহল দমন করিতে পারিলাম না। মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করিতে লাগিলাম।
........ হঠাৎ দরজার শব্দ, তীক্ষ্ণভাবে একদৃষ্টে দরজার দিকে চাহিয়া রহিলাম। আশ্চর্য হইয়া লক্ষ্য করিলাম সম্পূর্ণ অবগুণ্ঠিত এক মহিলার ছায়া এক ঝলক দেখা দিয়াই পার্শ্ববর্তী ফল বাগানে অদৃশ্য হইয়া গেলেন।
জয়রাম 🌺🌿
('রামভাই স্বরণে' - শ্রীফনীন্দ্র কুমার মালাকার)
শ্রীশ্রী ঠাকুর বলিলেন --- "যাগ যোগ তপস্যায় ভগবান পাওয়া যায় না।" জিজ্ঞাসা করিলাম ----"তবে কিসে পাওয়া যায়?" উত্তর দিলেন--- "কৃপা দ্বারা।" আবার জিজ্ঞাসা করিলাম ----'সেই কৃপা লাভ কি করিয়া হয়?' উত্তর পাইলাম ----"ধৈর্য্যের সহিত, সহিষ্ণুতার সহিত, সম্পূর্ণ নির্ভরতা দ্বারা।"
(লেখকের সহিত ঠাকুরের কথোপকথন)
" শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র "----শ্রীমাধবচন্দ্র মজুমদার
জয় রাম
গুরু কৃপাহি কেবলম্ 
একাদশি বা নিরামিষ খাবার খেলেই কি গোবিন্দ পাওয়া যায় --?
১/-- শুধু নিরামিষ খেলেই গোবিন্দ কে পাওয়া যায় না ।
তাহলে ছাগলেরা ও গরুরা গোবিন্দ কে খব তরাতরি পেয়ে যেতো !
২/ --আবার ধর্ম্মে শুধু তীর্থে স্মান করলেই গোবিন্দ কে পাওয়া যায় না , তাহলে জলজ প্রাণীরা সকলের আগে গোবিন্দ কে পেয়ে যেতো ।
৩/-- শুধু ফল ফুল খেয়ে গোবিন্দ কে পাওয়া যায় না । তাহলে বলের বানরেরা গোবিন্দ কে পেয়ে যেতো ।
৪/--শুধু নারী সঙ্গঁ করলেই গোবিন্দ কে পাওয়া যায় না ।
তাহলে হিজরারা গোবিন্দ কে পেয়ে যেতো ।
৫/ -- শুধু একাদশীর উপবাস থাকিলেই যে গোবিন্দ কে পাওয়া যাবে তা নয় ? তাহলে পথের গরীবেরা যারা না খেয়ে থাকে তারা গোবিন্দ পেয়ে যেতো ?
~~~~~~~তাহলে বলেন তো কী ভাবে গোবিন্দ পাওয়া যাবে ।? আসুন শুনি ও জানি,,
গোবিন্দ কে পেতে হলে আপনাকে অহিংসা হতে হবে । কাউকে হিংসা করতে পারবেন না । কখনো কারো ক্ষতি করতে পারবেন না , অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে , করো ক্ষতি হয় এমন কাজ করবেন না, ভগবানের প্রিয়ভক্ত হতে হবে । আপন ঘরে বাবা - মায়ের সেবা করতে হবে , আপনি লাখ লাখ টাকা খরচ করে গোবিন্দের জন্য উৎসব কীর্তন করবেন তা কিন্তু গোবিন্দ কে পাওয়া যায় না । ভক্তি বিনা গোবিন্দ কভু নহে প্রেযোদয়। প্রেম বিনা গোবিন্দ প্রাপ্তি অন্য হৈতে নয়
অর্থাৎ উপরের নিয়ম গুলো সব পালন করলেন কিন্তু ভিতরে ভক্তি নেই ? তাহলে গোবিন্দ প্রেম উদয় হবে ?
কর্ম্মেতে রাখিও কাজ, মনেতে ভক্তি , প্রাণেতে উদয় হইবে সত্যিকার ভক্তি । প্রেম যদি না হয় মনে ভক্তির উদয় না আসে প্রাণে গোবিন্দ গোবিন্দ করিয়া মনে না।পুরিলো মন প্রানে । তাই গোবিন্দ সেবা সঙ্গে সকল সেবাই মন প্রাণ থেকে আসতে হবে । সত্যি সত্যি গোবিন্দ ভক্তের প্রাণে উদয় হবেই ।
জয় রাম জয় রাম