ধৈর্য্যই ভগবান: শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণী ১০৭ | শান্তির একমাত্র পথ#joyram #gopal
ঠাকুর কে কখনো সেই কথা জিজ্ঞাসা করি নাই। তিনি স্নান কেন করেন না, এ কথা তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, তিনি উত্তরে বলিয়াছিলেন ---" স্নান করার দরকার হয় না, স্নান হয়। "
এই স্নান নিশ্চয়ই কোন আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু ইহার স্বরূপ সম্বন্ধে আমার কোন ধারনাই নাই। "বৈষ্ণবেরা ল্যাবন্যামৃতে স্নান, তারুন্যামৃতে স্নান ' ইত্যাদির কথা বলিয়া থাকেন। ঠাকুরের এই স্বতঃ সম্পাদিত স্নান ও হয়তো সেই রকমই একটা কিছু হইবে।
ঠাকুরের নিদ্রাও ছিল না।তিনি নিজেও বলিয়াছিলেন--" ঘুম তো আসে না, ঘুম আসলে ই তো মোহ আসিয়া গেল। "
আমরা যেমন রাত্রিতে আহারাদির পর বিছানায় যাইয়া শুইয়া পড়ি এবং ধীরে ধীরে ঘুমাইয়া পড়ি, ঠাকুর ও সেরূপ মশারের ভিতর বিছানায় যাইয়া শুইতেন এবং চক্ষু মুদিয়া এমনভাবে থাকিতেন যে, মনে হতো যে তিনি ঘুমিয়ে পড়িয়াছেন।
সুতরাং ইহা যে নিদ্রা নহে, অন্য কিছু, তাহা প্রমাণ করা সহজসাধ্য নহে।
শ্রী শ্রী রাম ঠাকুরের কথা
জয়রাম 


