কর্ত্তৃত্বাভিমানে জগৎ মুক্ত হয় না। এই জন্যই ভক্তির আশ্রয় নিতে হয়। ভক্তির শরণ নিতে হইলেই লব্ধ বস্তুর দ্বারাই তৃপ্তি লাভ করিয়া তাহারই অনুসরণে নিমগ্ন থাকিতে থাকিতে সত্যধর্ম্ম জাগিয়া উঠে। চিন্তা নাই, সর্ব্বদা ধর্ম্মনুষ্ঠানে লিপ্ত থাকে গুরু সর্ব্বত্রেই রক্ষা করিয়া সত্যপদ দিবেন।
বেদবাণী-১/৩১৯
জয় রাম জয় গোবিন্দ।
অক্ষয় তৃতীয়া ও রামঠাকুরের মহিমা | মন শান্তির সহজ উপায় | Sri Sri Ramthakur Teachings@Joyramjoygobinda
জয় গুরু জয় রাম 
গুরু কৃপাহী কেবলম্ 
জয় শ্রীশ্রী সত্যনারায়ন 
"অদৃষ্ট ফলের দরুণ হর্ষ বিষাদে না জড়াইয়া এই জড়তা মুক্তের জন্য সর্বদা ধৈর্য্য ধরিয়া যাইতে হয় ।এজগতে যাহা কিছু ঘটে সকল ভাগ্যেই হইয়া থাকে ।তাহার জন্য ধর্ম নষ্ট করিতে নাই ।সর্বদাই নাম করিবেন। চিন্তা ভাবনা করিয়া কিছুই তো করিতে পারেন না। ভগবানই চালানের কর্তা, জীবের কোন কর্তৃত্ব নাই।"
