কোনো শীর্ষক নেই
মে ১৩, ২০২৬
0
আমাদের পরমারাধ্য
শ্রীশ্রী রামঠাকুরের শ্রীহস্তে
লিখিত বেদবাণী ।
জয় গুরু ।
জয় রাম জয় গোবিন্দ ।
শুভ সকাল ।
সংসারের পথ বহুবিধ রকমে বন্ধন মুক্তির কারণ হয় ।
তন্মধ্যে দুইটি পথ প্রধান ,
যাহা দ্বারা উদ্ধার হয় ।
সকলই অনন্য চিন্তার দ্বারা পরিপুষ্ট হইয়া থাকে ।
প্রথমটি অকর্ত্তা হইয়া চিন্তা ভাবনা বর্জ্জনে যখন যে অবস্থা উপস্থিত তাহার বেগ সহ্য করা ।
দ্বিতীয়টি সর্ব্বদা ভগবানকে সখ্য , দাস্য , বাৎসল্য কি মধুর
ভাবের যে কোন ভাবের একটিতে মুগ্ধ হইয়া তাহাকে পাবার ঐকান্তিক বাসনায় দিবানিশি সর্ব্বত্রে সকল অবস্থায়ই পাবার লালসা করিয়া থাকিতে হয় ।
সকল দেবতা প্রভৃতি জীবগণের নিকট অপরাধ ক্ষমা প্রার্থনা করিয়া ভগবৎ কৃপা ভিক্ষা করিতে হয় ।
এই দুইটি পথই উদ্ধার করিয়া ভগবৎ সাক্ষাৎ প্রাপ্ত হয় ।
জন্ম মৃত্যু যায় ।
: - - শ্রীশ্রী রামঠাকুর ।
জয় গুরুবাণী জয় বেদবাণী ।
বেদবাণী ১ / ৬৫ হইতে ।
Tags:
